মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়

হাদীস নং: ১৫৭
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
পরিচ্ছেদ: কারো কোন বস্তু পসন্দ হলে সে কী বলবে এবং বদ-নযর আক্রান্ত ব্যক্তিকে কী করতে হবে?
১৫৭। সুহায়ব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, হুনায়ন যুদ্ধের সময় রাসূলুল্লাহ (ﷺ) ফজরের সালাত আদায় শেষে কিছু বলে তার উভয় ঠোট নাড়তেন। ইতোঃপূর্বে আমরা তাকে এমন করতে দেখি নি। (অন্য বর্ণনায়: রাসূলুল্লাহ (ﷺ) সালাত আদায় শেষে ঠোট নাড়িয়ে কিছু বলতেন, যা আমরা বুঝতাম না এবং তিনি এটা আমাদের নিকট বর্ণনা করতেন না।) আমরা বললাম, ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! আমরা (সম্প্রতি) আপনাকে এক বিশেষ কাজ করতে দেখছি, যা আপনি ইতোঃপূর্বে করেন নি। আপনি (সালাত আদায় শেষে) কী বলে আপনার ঠোট নাড়েন? (অন্য বর্ণনায়: এর রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তোমরা আমার অবস্থা দেখে বুঝে ফেলেছ? তখন এক ব্যক্তি বললেন, হ্যাঁ।) তিনি বললেন, তোমাদের পূর্বযুগের এক নবী (ﷺ) তার উম্মতের আধিক্যতা দেখে খুশি হয়ে বলেছিলেন, তাদেরকে কোন কিছু লক্ষ্যস্থল বানাতে পারবে না। (অন্য বর্ণনায় তাদের সমকক্ষ কে আছে?) তখন আল্লাহ তার নিকট ওহী পাঠালেন যে, তুমি তোমার উম্মাতকে তিনটি বিষয়ের যে কোন একটি গ্রহণ করার ইখতিয়ার দাও। হয়ত আমি তাদের ওপর বিজাতীয় দুশমনকে ক্ষমতা দান করব; তারা তাদেরকে হত্যা করবে অথবা তাদের ওপর দুর্ভিক্ষ চাপিয়ে দিব অথবা তাদের ওপর মৃত্যু পাঠাব। এরপর নবী (ﷺ) তাদের সঙ্গে পরামর্শ করলেন। (অন্য বর্ণনায়: এরপর তিনি তার সম্প্রদায়ের সঙ্গে এ বিষয়ে পরামর্শ করলেন।) তারা বলল, আপনি আল্লাহর নবী (ﷺ)। আমরা আপনার ওপর বিষয়টি ন্যস্ত করলাম। আপনি আমাদের জন্য তিন বিষয়ের কোন একটি বেঁছে নিন। বর্ণনাকারী বলেন, তারপর তিনি সালাত আদায়ে দণ্ডায়মান হলেন। তারা যখন ভয়ের সম্মুখীন হতেন, তখন সালাতের আশ্রয় নিতেন। বর্ণনাকারী বলেন, তিনি সালাত আদায় করে বললেন, শত্রুর বিষয়ে আমরা বলবো যে, আমরা তাদের বিরুদ্ধে সামর্থ্য রাখি না। আর দুর্ভিক্ষের ব্যাপারে আমরা বলব যে, আমরা এটা সইতে পারবো না। আমাদেরকে মৃত্যু দিতে পারেন। তারপর তাদের ওপর মৃত্যু চাপিয়ে দেওয়া হল। তাদের মধ্যে হতে তিন দিনে সত্তর হাজার লোক মারা গেল। এরপর রাসূলুল্লাহ (ﷺ) বললেন, যখন তাদের (সাহাবীগণের), চোখে তাদেরকে অধিক মনে হয়েছে, তখন আমি দু'আ শুরু করছি,
اللَّهُمَّ بِكَ أَحَاوِلُ، وَبِكَ أَصَاوِلُ، وَبِكَ أَقَاتِلُ
(হে আল্লাহ! আপনার নামে আমি চেষ্টা করি, আপনার নামে আমি আক্রমণ করি, আপনার নামে আমি লড়াই করি।)
(অন্য বর্ণনায়:
اللَّهُمَّ يَأْ رَبِّ بِكَ أَقَاتِلُ، وَبِكَ أَصَاوِلُ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ
(হে আল্লাহ! হে আমার প্রভু! আপনার নামে আমি লড়াই করি, আপনার নামে আমি আক্রমণ করি। আল্লাহর ক্ষমতা ব্যতীত আত্মরক্ষার সামর্থ্য এবং আক্রমণের সামর্থ্য আমাদের নেই।)
(মুসলিম, তিরমিযী, দারিমী)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
باب ما يقول من رأى شيئاً أعجبه وما يفعل بالمصاب بالعين
عن صهيب (9) أن رسول الله صلى الله عليه وسلم كان أيام حنين يحرك شفتيه بعد صلاة الفجر بشئ لم نكن نراه يفعله (وفى رواية كان رسول الله صلى الله عليه وسلم إذا صلى همس شيئاً لا نفهمه ولا يحدثنا به) فقلنا يا رسول الله إنا نراك تفعل شيئاً لم تكن تفعله فما هذا الذي تحرك شفتيك (وفى رواية فقال رسول الله صلى الله عليه وسلم فطنتم لى قال قائل نعم) قال إن نبياً فيمن كان قبلكم أعجبته كثرة أمته فقال لن يروم (1) هؤلاء شئ (وفى رواية فقال من يكافئ (2) هؤلاء) فأوحى الله إليه أن خِّير أمتك بين إحدى ثلاث، إما أن نسلط عليهم عدواً من غيرهم فيستبيحهم أو الجوع، وإما أن أرسل عليهم الموت: فشاورهم (وفى رواية فاستشار قومه في ذلك) فقالوا أنت نبى الله نكل ذلك إليك فخر لنا قال فقام إلى صلاته قال وكانوا يفزعون إذا فزعوا إلى الصلاة (3) قال فصلى فقالوا (وفى رواية فقال) أما العدو فلا طاقة لنا بهم وأما الجوع فلا صبر لنا عليه ولكن الموت: فأرسل عليهم الموت فمات منهم في ثلاثة أيام سبعون ألفاً قال رسول الله صلى الله عليه وسلم فأنا أقول الآن حيث رأى كثرتهم (4) اللهم بك أحاول وبك أصاول وبك أقاتل (وفى رواية اللهم يارب بك أقاتل وبك أصاول ولا حول ولا قوة إلا بالله)
tahqiqতাহকীক:তাহকীক চলমান