মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
হাদীস নং: ১৫৬
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
পরিচ্ছেদ: কারো কোন বস্তু পসন্দ হলে সে কী বলবে এবং বদ-নযর আক্রান্ত ব্যক্তিকে কী করতে হবে?
১৫৬। আবদুল্লাহ ইবন আমির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমির ইবন রাবী'আ ও সাহল ইবন হুনায়ফ (রা) গোসল করার উদ্দেশ্যে বের হলেন। বর্ণনাকারী বলেন, এরপর (সেখানে পৌঁছে) তারা সতর (আড়াল) খুঁজতে লাগলেন। বর্ণনাকারী বলেন, তারপর আমির (রা) তার গায়ে পরিহিত পশমের জুব্বা খুললেন। সে সময় আমি তার দিকে তাকালাম এবং আমার দু'চোখ (বদ-নযর) দ্বারা তাকে আক্রান্ত করলাম। তারপর তিনি গোসল করার জন্য পানিতে নামলেন। বর্ণনাকারী বলেন, সে সময় আমি পানিতে শব্দ শুনলাম। তারপর আমি তার নিকট এসে তিনবার ডাক দিলাম। কিন্তু তিনি আমাকে জবাব দিলেন না। তারপর আমি নবী (ﷺ)-এর নিকট এসে তাকে এ বিষয়ে অবহিত করলাম। বর্ণনাকারী বলেন, তখন তিনি পায়ে হেটে এসে পানিতে নামলেন। আমি যেন এখনো তার গোছার শুভ্রতা প্রত্যক্ষ করছি। বর্ণনাকারী বলেন, তারপর তিনি স্বীয় হাত দ্বারা তার বক্ষে আঘাত করলেন এবং বললেন,
اللَّهُمَّ أَذْهِبْ عَنْهُ حَرَّهَا، وَبَرْدَهَا، وَوَصَبَهَا
(হে আল্লাহ! চোখের উষ্ণতা, শীতলতা এবং ইহার ব্যাথা-বেদনা দূর করে দিন।)
বর্ণনাকারী বলেন, এরপর আমির (রা) উঠে দাঁড়ান। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, যদি তোমাদের কেউ তার ভাইয়ের কাছে বা নিজের কাছে অথবা তার মালের মধ্যে এমন আশ্চর্জজনক কিছু দেখে, তবে সে যেন বরকতের দু'আ করে। কেননা, বদ-নযর লাগা সত্য।
(হাকিম। তিনি হাদীসটিকে সহীহ বলেছেন এবং যাহাবী (র) তাকে সমর্থন করেছেন।)

كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
باب ما يقول من رأى شيئاً أعجبه وما يفعل بالمصاب بالعين
عن عبد الله بن عامر (4) قال انطلق عامر بن ربيعة وسهل بن حنيف يريدان الغسل قال فانطلقا يلتمسان الخمر (5) قال فوضع عامر جبة كانت عليه من صوف فنظرت إليه فأصبته بعينى فنزل الماء يغتسل قال فسمعت له في الماء فرقعة فأتيته فناديته ثلاثاً فلم يجبنى، فأتيت النبى صلى الله عليه وسلم فأخبرته، قال فجاء يمشى فخاض الماء كأنى أنظر إلى بياض ساقيه، قال فضرب صدره بيده (6) ثم قال اللهم أذهب عنه حرها وبردها ووصبها (7) قال فقام فقال رسول الله صلى الله عليه وسلم إذا رأى أحدكم من أخيه أو من نفسه أو من ماله ما يعجبه فليبرِّكه فإن العين حق