মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়

হাদীস নং: ১৫৫
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
পরিচ্ছেদ: কারো কোন বস্তু পসন্দ হলে সে কী বলবে এবং বদ-নযর আক্রান্ত ব্যক্তিকে কী করতে হবে?
১৫৫। আবু উমামা ইবন সাহল ইবন হুনায়ফ (র) থেকে বর্ণিত যে, তার পিতা তাকে বর্ণনা করেছেন যে, একদা রাসূলুল্লাহ (ﷺ) মক্কা অভিমুখে রওয়ানা হলেন। তাঁর সঙ্গে তিনিও রওয়ানা হলেন। যখন তারা জুহফা এলাকার শি'আবুল খাযযার নাম স্থানে পৌঁছলেন, তখন সাহল ইবন হুনায়ফ (রা) গোসল করলেন। তিনি ছিলেন সাদা বর্ণের মানুষ। তার দৈহিক গঠন ও তার ত্বক ছিল অত্যন্ত সুন্দর। সে সময় বনূ 'আদী ইবন কা'ব গোত্রের আমির ইবন রাবী'আ তার প্রতি দৃষ্টিপাত করলেন। সে সময় তিনি গোসল করছিলেন। তিনি বললেন, আমি আজকের মত আর কোনদিন দেখি নি এবং পর্দার আড়ালে রক্ষিত (অর্থাৎ কুমারী কন্যার) কোন চামড়াও এরূপ আমি দেখি নি। (বর্ণনাকারী বলেন,) এরপর সাহল মাটিতে লুটিয়ে পড়লেন। তারপর তাকে রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট আনা হল। তাকে বলা হল, ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! আপনি কি সাহল (রা) এর জন্য কিছু করতে পারেন? আল্লাহর শপথ! সে তার মাথা উঠাতে পারছে না এবং তার জ্ঞান ফিরে আসছে না। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তোমরা কি কাউকে এ ব্যাপারে অভিযুক্ত কর? তারা বললেন, তাঁর প্রতি আমির ইবন রাবী'আ নযর করে ছিল। রাসূলুল্লাহ (ﷺ) 'আমির ইবন রাবী'আকে ডেকে পাঠান এবং তার প্রতি কঠোরবাণী উচ্চারণ করেন এবং বলেন, তোমাদের কেউ তার অপর ভাইকে কেন হত্যা করে? যখন তুমি এমন কিছু দেখলে যা তোমার নিকট বিস্ময়কর মনে হয়েছে, তখন তুমি কেন কল্যাণের দু'আ করলে না? তারপর তিনি তাকে বললেন, তুমি তার জন্য (তোমার শরীরের কিছু অঙ্গ ধুয়ে দাও? এরপর আমির ইবন রাবী'আ তার মুখমণ্ডল, দুই হাত, দুই কনুই, দুই হাটু, দুই পায়ের আঙ্গুলসমূহ এবং ইযারের ভিতরের অঙ্গ ধুয়ে পানি একটি পাত্রে রাখলেন। এরপর এই পানি সাহল (রা)-এর ওপর ঢেলে দেওয়া হল। এক ব্যক্তি তার মাথায়, পিছনের পিঠে ঢেলে দিল। এরপর পাত্রটি তার পিছনে উপুড় করে ফেলে দিল। এরূপ করা হলে, সাহল (রা) সুস্থ হয়ে লোকদের সঙ্গে হেটে আসলেন। তার শরীরের আর কোন সমস্যা থাকল না।
(নাসাঈ, ইবন মাজাহ, ইবন হিব্বান। ইবন হিব্বান (র) ও হায়ছামী (র) হাদীসটিকে সহীহ বলেছেন।)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
باب ما يقول من رأى شيئاً أعجبه وما يفعل بالمصاب بالعين
عن أبى أمامة (8) بن سهل بن حنيف أن أباه حدثه أن رسول الله صلى الله عليه وسلم خرج وسار معه نحو مكة حتى إذا كانوا بشعب الخرار (9) من الجحفة اغتسل سهل بن حنيف وكأن رجلاً أبيض حسن الجسم والجلد فنظر إليه عامر بن ربيعة أخو بنى عدى بن كعب وهو يغتسل فقال ما رأيت كاليوم ولا جلد مخبأة (10) فلبط سهل فأتى رسول الله صلى الله عليه وسلم فقيل له يا رسول الله هل لك في سهل والله ما يرفع رأسه وما يفيق، قال هل تتهمون فيه من أحد قالوا نظر إليه عامر بن ربيعة، فدعا رسول الله صلى الله عليه وسلم عامراً فتغيظ عليه وقال علام يقتل أحدكم أخاه؟ هلا إذا رأيت ما يعجبك برّكت (1) ثم قال له اغتسل له (2) فغسل وجهه ويديه ومرفقيه وركبتيه وأطراف رجليه وداخلة إزاره (3) في قدح ثم صب ذلك الماء عليه يصبه رجل على رأسه وظهره من خلفه ثم يكفئ القدح وراءه ففعل به ذلك فراح سهل مع الناس ليس به بأس
tahqiqতাহকীক:তাহকীক চলমান