মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়

হাদীস নং: ১৫৪
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
পরিচ্ছেদ: বদ-নযর লাগা সত্য।
১৫৪। আবু যর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, নিশ্চয় বদ-নযর আল্লাহর নির্দেশে মানুষের ওপর পড়ে। এমনকি এটা তাকে উঁচু পাহাড়ে উঠিয়ে সেখান থেকে তাকে নীচে ফেলে দেয়।
(আবূ ইয়া'লা। হাদীসটি হায়ছামী (র) বর্ণনা করে বলেছেন, এটা আহমাদ ও বাযযার বর্ণনা করেছেন। আহমাদ- এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
باب ما جاء في العين وأنها حق
عن أبى ذر (5) قال قال رسول الله صلى الله عليه وسلم إن العين لتولع (6) بالرجل بإذن الله حتى يصعد حالقاً (7) ثم يتردى منه
tahqiqতাহকীক:তাহকীক চলমান