মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
হাদীস নং: ১৬২
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
রোগ সংক্রমণ, অশুভ ও শুভ লক্ষণ, প্লেগ ও আকস্মিক মৃত্যু প্রসঙ্গ
পরিচ্ছেদ: রোগ সংক্রমণ হয় না।
পরিচ্ছেদ: রোগ সংক্রমণ হয় না।
১৬২। তারই সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, এক বস্তুর মধ্যে সংক্রমিত হয় না। তিনবার বললেন। বর্ণনাকারী বলেন, এরপর জনৈক বেদুঈন উঠে বললেন, ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! এক উটের ঠোটে বা তার লেজে চর্মরোগ হয়, তারপর এটা তো অন্যান্য উটের মধ্যে চর্মরোগ ছড়িয়ে দেয়? বর্ণনাকারী বলেন, তখন তিনি কিছুক্ষণ নীরব রইলেন। তারপর বললেন, তা হলে প্রথম উটে চর্মরোগ কে দিল? বস্তুত সংক্রামক ব্যাধি, সফর মাসের কু-লক্ষণ, (নিশাচর) পাখীর কু-লক্ষণ বলে কিছু নেই। আল্লাহ প্রত্যেক আত্মা সৃষ্টি করে তার জীবন, মরণ, বিপদাপদ এবং রিযক নির্ধারণ করে দিয়েছেন।
(বুখারী, মুসলিম। আবূ দাউদ ও অন্যান্যগণ ভিন্ন ভিন্ন শব্দে হাদীসটি বর্ণনা করেছেন। তবে সবগুলো সমার্থক।)
(বুখারী, মুসলিম। আবূ দাউদ ও অন্যান্যগণ ভিন্ন ভিন্ন শব্দে হাদীসটি বর্ণনা করেছেন। তবে সবগুলো সমার্থক।)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
أبواب ما جاء في العدوى والطيرة والفأل والطاعون وموت الفجأة
باب ما جاء في نفى العدوى
باب ما جاء في نفى العدوى
وعنه أيضاً قال قال رسول الله صلى الله عليه وسلم لا يعدى شئ شيئاً ثلاثاً (5) قال فقام أعرابى فقال يا رسول الله إن النقبة (6) تكون بمشفر البعير (7) أو بعجبه فتشمل الإبل جرباً، قال فكست ساعة فقال ما أعدى الأول؟ لا عدوى ولا صفر ولا هامة، خلق الله كل نفس فكتب حياتها وموتها ومصيباتها ورزقها (8)