মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
হাদীস নং: ১১৮
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
ঝাড়ফুঁক এবং তাবীয: বৈধ ও অবৈধ প্রসঙ্গ
পরিচ্ছেদ: যে সব ঝাড়ফুঁক ও তাবীয বৈধ।
পরিচ্ছেদ: যে সব ঝাড়ফুঁক ও তাবীয বৈধ।
১১৮। তারই সূত্রে বর্ণিত যে, মদীনার এক মহিলাকে সাপ দংশন করলে তাকে ঝেড়ে দেওয়ার জন্য আমর ইবন হাযম (রা)-কে ডাকা হল। কিন্তু তিনি এ কাজে অস্বীকৃতি জ্ঞাপন করেন। এরপর রাসূলুল্লাহ (ﷺ) -এর নিকট এ সম্বন্ধে জানানো হলে তিনি তাকে ডেকে পাঠান। তখন আমর (রা) বললেন, আপনি ঝাড়ফুঁক করতে নিষেধ করেছেন, (এ জন্য আমি তাকে ঝেড়ে দেই নি।) রাসূলুল্লাহ (ﷺ) (তোমার মন্ত্র) আমার নিকট পাঠ কর। তিনি পাঠ করলেন। তারপর রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তুমি বললেন, এটা দূষণীয় নয়। এটা কেবল মাওয়াসীক (ওসীলা)। তুমি এটা দ্বারা ঝাড়ফুঁক কর।
(মুসলিম, ইবন মাজাহ)
(মুসলিম, ইবন মাজাহ)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
أبواب الرّقى والتمائم وما يجوز منها وما لا يجوز
باب ما يجوز من ذلك
باب ما يجوز من ذلك
وعنه أيضاً (1) أن عمرو بن حزم رضى الله عنه دعى لامرأة بالمدينة لدغتها حية ليرقيها فأبى فأخبر بذلك رسول الله صلى الله عليه وسلم فدعاه، فقال عمرو إنك تزجر عن الرقى، فقال اقرأها علىّ (2) فقرأها عليه، فقال رسول الله صلى الله عليه وسلم لا بأس، إنما هى مواثيق فأرق بها