মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
হাদীস নং: ১১৭
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
ঝাড়ফুঁক এবং তাবীয: বৈধ ও অবৈধ প্রসঙ্গ
পরিচ্ছেদ: যে সব ঝাড়ফুঁক ও তাবীয বৈধ।
পরিচ্ছেদ: যে সব ঝাড়ফুঁক ও তাবীয বৈধ।
১১৭। তারই সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমাদের এক ব্যক্তিকে বিচ্ছু দংশন করল। আমরা সে সময় নবী (ﷺ)-এর নিকট বসা ছিলাম। তখন এক ব্যক্তি বলল, ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! আমি কি তাকে ঝেড়ে দিব? তিনি বললেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি তার ভাইয়ের উপকার করতে সক্ষম হয়, তবে সে যেন উপকার করে।
(মুসলিম, ইবন মাজাহ)
(মুসলিম, ইবন মাজাহ)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
أبواب الرّقى والتمائم وما يجوز منها وما لا يجوز
باب ما يجوز من ذلك
باب ما يجوز من ذلك
وعنه أيضاً (10) قال لدغت رجلاً منا عقرب ونحن جلوس مع النبى صلى الله عليه وسلم فقال رجل يا رسول الله أرقيه؟ فقال من استطاع منكم أن ينفع أخاه فلينفعه