মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়

হাদীস নং: ১১৬
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
ঝাড়ফুঁক এবং তাবীয: বৈধ ও অবৈধ প্রসঙ্গ

পরিচ্ছেদ: যে সব ঝাড়ফুঁক ও তাবীয বৈধ।
১১৬। তারই সূত্রে বর্ণিত যে, নবী (ﷺ) আসমা বিনতে উমায়স (রা)-কে বলেছেন, আমার ভাই (জা'ফর (রা))-এর সন্তানদের কী হল যে, তাদের দেহ জীর্ণ-শীর্ণ হয়ে যাচ্ছে? তারা কি অভাবে পড়েছে। আসমা (রা) বললেন, না, তবে তাদের ওপর দ্রুত বদ-নযর লাগে। আমি কি তাদের ওপর ঝাড়ফুঁক করব? তিনি বললেন, কিসের দ্বারা ঝাড়ফুঁক করবে? আসমা (রা) বলেন, এরপর আমি তাকে সে দু'আ শুনলাম। তিনি বললেন, হ্যাঁ, তুমি তাদের ওপর ঝাড়ফুঁক কর।
(মুসলিম ও অন্যান্য)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
أبواب الرّقى والتمائم وما يجوز منها وما لا يجوز

باب ما يجوز من ذلك
وعنه أيضاً (8) أن النبى صلى الله عليه وسلم قال لأسماء بنت عميس ما شأن أجسام بنى أخى ضارعة (9) أتصيبهم حاجة؟ قالت لا، ولكن تسرع إليهم العين، أفنرقيهم؟ قال: وبماذا؟ فعرضت عليه فقال أرقيهم.
tahqiqতাহকীক:তাহকীক চলমান