মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
হাদীস নং: ১১৫
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
ঝাড়ফুঁক এবং তাবীয: বৈধ ও অবৈধ প্রসঙ্গ
পরিচ্ছেদ: যে সব ঝাড়ফুঁক ও তাবীয বৈধ।
পরিচ্ছেদ: যে সব ঝাড়ফুঁক ও তাবীয বৈধ।
১১৫। জাবির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার এক মামা বিচ্ছুর দংশনে মন্ত্র পড়তেন। যখন রাসূলুল্লাহ (ﷺ) মন্ত্র পড়া হতে নিষেধ করেন, তখন তিনি তাঁর নিকট এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! আপনি মন্ত্র পড়া হতে নিষেধ করেছেন, আমি তো বিচ্ছুর দংশনের মন্ত্র পড়ে থাকি? তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, যে ব্যক্তি তার ভাইয়ের উপকার করতে সক্ষম হয়, তবে সে যেন তা করে।
(মুসলিম ও অন্যান্য)
(মুসলিম ও অন্যান্য)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
أبواب الرّقى والتمائم وما يجوز منها وما لا يجوز
باب ما يجوز من ذلك
باب ما يجوز من ذلك
عن جابر(5) قال كان خالى يرقى من العقرب (6) فلما نهى رسول الله صلى الله عليه وسلم عن الرقى آتاه، فقال يا رسول الله إنك نهيت عن الرقى (7) وإنى أرقى من العقرب، فقال من استطاع أن ينفع أخاه فليفعل