মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়

হাদীস নং: ১১২
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
পরিচ্ছেদ: রোগীর পথ্যাপথ্য।
১১২। তারই সূত্রে বর্ণিত। তিনি বলেন যখন রাসূলুল্লাহ (ﷺ)-কে বলা হত যে, অমুক ব্যাথাগ্রস্থ, খাবার গ্রহণ করে না? তিনি বললেন, তোমরা তাকে অপসন্দনীয় অথচ উপকারি খাদ্য তালবীনা (সাগু, বার্লি, হালুয়া ইত্যাদি তরল খাবার) পান করাও। আয়েশা (রা) বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর পরিবারের কেউ অসুস্থ হলে পাতিল সর্বদা চুলার ওপর রাখা হত। (অর্থাৎ তার জন্য নিয়মিত তালবীনা রান্না করা হত।) যাবত না সে কোন প্রান্তে পৌছে। অর্থাৎ যাবত না সে সুস্থ হয় অথবা মৃত্যুবরণ করে।
(ইবন মাজাহ, হাকিম। হাকিম (র) হাদীসটিকে বিশুদ্ধ বলেছেন এবং যাহাবী (র) তাকে সমর্থন করেছেন।)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
باب ما ينفع المريض من الغذاء وما يضره
وعنها أيضاً (7) قالت قال رسول الله صلى الله عليه وسلم عليكم بالبغيض النافع (8) التلبين يعنى الحسو، قالت وكان رسول الله صلى الله عليه وسلم إذا اشتكى أحد أهله لم تزل البرمة على النار (9) حتى يلقى أحد طرفيه يعنى يبرأ أو يموت
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ১১২ | মুসলিম বাংলা