মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
হাদীস নং: ১১৩
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
পরিচ্ছেদ: রোগীর পথ্যাপথ্য।
১১৩। উম্মুল মুনযির বিনতে কায়স (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) আমার নিকট উপস্থিত হলেন। তার সঙ্গে আলী (রা) ছিলেন। আলী (রা) অসুস্থতাবশত দুর্বল ছিলেন। তিনি বলেন, আমাদের নিকট খেজুরের কাঁদি ঝুলানো ছিল। নবী (ﷺ) এবং আলী (রা) সেখান থেকে খেজুর খাওয়ার জন্য উঠে দাঁড়ালেন। সে সময় রাসূলুল্লাহ (ﷺ) বললেন, (হে আলী।) বিরত হও, কেননা, তুমি দুর্বল (মাত্রই সুস্থতা লাভ করেছো)। তখন আলী (রা) বিরত রইলেন। বর্ণনাকারী বলেন, আমি যব ও বীট দিয়ে খাদ্য প্রস্তুত করেছিলাম। যখন আমি এগুলো হাজির করলাম, তখন রাসূলুল্লাহ (ﷺ) আলী (রা)-কে বললেন, এটা খাও, এটা তোমার জন্য উপকারী। তারা উভয়ে তা আহার করলেন।
(তিরমিযী, ইবন মাজাহ। আবূ দাউদ (র) ও মুনযিরী (র) হাদীসটি সম্বন্ধে কোন মন্তব্য করেন নি। তিরমিযী (র) বলেছেন, হাদীসটি হাসান গরীব।)
(তিরমিযী, ইবন মাজাহ। আবূ দাউদ (র) ও মুনযিরী (র) হাদীসটি সম্বন্ধে কোন মন্তব্য করেন নি। তিরমিযী (র) বলেছেন, হাদীসটি হাসান গরীব।)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
باب ما ينفع المريض من الغذاء وما يضره
عن أم المنذر بنت قيس (10) قالت دخل علىّ رسول الله صلى الله عليه وسلم ومعه علىّ بن أبى طالب رضى الله عنه وعلىّ ناقه (11) من مرض قالت ولنا دوال (12) معلفة فقام النبى صلى الله عليه وسلم وعلىّ يأكلان منها فطفق رسول الله صلى الله عليه وسلم يقول مهلاً (13) فإنك ناقه حتى كف علىّ، قالت وقد صنعت شعيراً وسلقا (1) فلما جئنا به قال رسول الله صلى الله عليه وسلم لعلىّ من هذا أصب (2) فهو وفق لك، فأكلا ذلك