মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
হাদীস নং: ১১১
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
পরিচ্ছেদ: রোগীর পথ্যাপথ্য।
১১১। তারই সূত্রে বর্ণিত। তিনি বলেন, যখন রাসূলুল্লাহ (ﷺ)-কে বলা হল যে, অমুক ব্যাথায় আক্রান্ত, খাবার গ্রহণ করে না, তখন তিনি বললেন, তোমরা তালবীনা (সাগু, বার্লি, হালুয়া ইত্যাদি তরল খাবার) তৈরী কর এবং তাকে এটা পান করাও। যে সত্তার হাতে আমার আত্মা তার শপথ! নিশ্চয় এটা তোমাদের পেট ধুয়ে-মুছে ফেলে; যেমন তোমাদের কেউ স্বীয় মুখমণ্ডল হতে ময়লা ধুয়ে থাকে।
(ইবন মাজাহ, হাকিম। হাকিম (র) হাদীসটিকে সহীহ বলেছেন এবং যাহাবী (র) তাকে সমর্থন করেছেন।)
(ইবন মাজাহ, হাকিম। হাকিম (র) হাদীসটিকে সহীহ বলেছেন এবং যাহাবী (র) তাকে সমর্থন করেছেন।)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
باب ما ينفع المريض من الغذاء وما يضره
وعنها أيضاً (4) قالت كان رسول الله صلى الله عليه وسلم إذا قيل له إن فلاناً وجع لا يطعم الطعام قال عليكم بالتلبينة (5) فحسوه إياها فوالذى نفسى بيده إنها لتغسل بطن أحدكم كما يغسل أحدكم وجهه بالماء من الوسخ