মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়

হাদীস নং: ১১০
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
পরিচ্ছেদ: রোগীর পথ্যাপথ্য।
১১০। আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর পরিবারের কারো জ্বর হলে, তিনি হাসা (আটা পানি তৈল সহযোগে তৈরী খাদ্যাবিশেষ) বানাতে নির্দেশ দিতেন। তা তৈরী করা হলে তিনি তাকে তা পান করতে নির্দেশ দিতেন এবং তারা তা পান করত, এরপর তিনি বলতেন, নিশ্চয় এটা দুঃখগ্রস্থ হৃদয়ে প্রফুল্লতা আনে এবং অসুস্থ ব্যক্তির মন থেকে নির্জীবতা ধুয়ে মুছে ফেলে; যেমন তোমাদের কেউ পানি দিয়ে তার মুখ হতে ময়লা ধুয়ে ফেলে।
(তিরমিযী, হাকিম। তিরমিযী (র) বলেছেন, হাদীসটি হাসান সহীহ। হাকিম (র) বলেছেন, এটা সহীহ এবং যাহাবী (র) তাকে সমর্থন করেছেন।)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
باب ما ينفع المريض من الغذاء وما يضره
عن عائشة رضى الله عنها (7) قالت كان رسول الله صلى الله عليه وسلم إذا أخذ أهله الوعك (9) أمر بالحساء فصنع (1) ثم أمرهم فحسوا منه ثم يقول إنه يعنى ليرتو (2) فؤاء الحزين ويسرو (3) عن فؤاد السقيم كما تسروا إحداكن الوسخ بالماء عن وجهها
tahqiqতাহকীক:তাহকীক চলমান