মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়

হাদীস নং: ১০৯
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
পরিচ্ছেদ: সোনামুখি (কফ ও পিত্তনাশক ঘাসবিশেষ) ও গরুদুধ।
১০৯। তারিক ইবন শিহাব (রা) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেন, নিশ্চয় আল্লাহ যে কোন রোগ সৃষ্টি করেছেন, তার জন্য ঔষধও তৈরী করেছেন। তোমরা গরুদুধ পান কর। কেননা, এটা সর্বপ্রকার উদ্ভিদ হতে তৈরী হয়।
(তায়ালিসী, হাকিম। হাদীসটি মুসলিমের শর্তে উপনীত হওয়ার কারণে হাকিম একে সহীহ বলেছেন এবং যাহাবী (র) তাকে সমর্থন করেছেন।)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
باب ما جاء في السنا وألبان البقر
عن طارق بن شهاب (5) أن النبى صلى الله عليه وسلم قال أن الله عز وجل لم يضع داء إلا وضع له شفاءاً فعليكم بألبان البقر (6) فإنها ترم من كل الشجر
tahqiqতাহকীক:তাহকীক চলমান