মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
হাদীস নং: ১০৮
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
পরিচ্ছেদ: সোনামুখি (কফ ও পিত্তনাশক ঘাসবিশেষ) ও গরুদুধ।
১০৮। আসমা বিনত উমায়স (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বলেছেন, তুমি কিসের দ্বারা চিকিৎসা কর? তিনি বললেন, শুবরুম (বীচি বিশেষ) দ্বারা। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, এটা তো গরম! গরম! (বর্ণনাকারী বলেন,) এরপর আমি সোনামুখি (কফ ও পিত্তনাশক ঘাসবিশেষ) দ্বারা চিকিৎসা করি। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, মৃত্যু হতে বাঁচা কোন ঔষধ থাকলে সেটা হত সোনামুখি। অথবা বললেন, সোনামুখি মৃত্যুর জন্য প্রতিষেধক।
(তিরমিযী, ইবন মাজাহ, হাকিম। হাকিম (র) হাদীসটিকে সহীহ বলেছেন এবং যাহাবী (র) তাকে সমর্থন করেছেন।)
(তিরমিযী, ইবন মাজাহ, হাকিম। হাকিম (র) হাদীসটিকে সহীহ বলেছেন এবং যাহাবী (র) তাকে সমর্থন করেছেন।)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
باب ما جاء في السنا وألبان البقر
عن أسماء بنت عميس (8) قالت قال لى رسول الله صلى الله عليه وسلم بماذا كنت تستشفين (1) قالت بالشبرم قال حار (2) جار ثم استشفيت بالسنا (3) قال لو كان شئ يشفى من الموت كان السنا، أو السنا (4) شفاء من الموت