মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়

হাদীস নং: ১০৭
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
পরিচ্ছেদ: ক্ষতস্থান এবং ফুসকুড়ির চিকিৎসা।
১০৭। রাসূলুল্লাহ (ﷺ)-এর সাহাবী ইয়াস ইবন বুকায়র (রা)-এর কন্যা মারয়াম (র) সূত্রে নবী (ﷺ)-এর জনৈক সহধর্মিণী থেকে বর্ণিত যে, একদা নবী (ﷺ) তাঁর নিকট উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন, তোমার নিকট কি যারীরা (সুগন্ধিবিশেষ) আছে? তিনি বললেন, হ্যাঁ। তারপর তিনি এটা আনিয়ে তার পদদ্বয়ের আঙ্গুলসমূহের মধ্যে সৃষ্ট ফুসকুড়ির ওপর লাগালেন। তারপর বললেন,
اللَّهُمَّ مُطْفِئَ الْكَبِيْرِ، وَمُكَبِّرَ الصَّغِيْرِ ، أَطْفِئُهَا عَنِّي
(হে আল্লাহ! আপনি বড়কে নিশ্চিহ্ন করতে পারেন এবং ছোটকে বড় করতে পারেন। আপনি আমার অঙ্গ হতে এটা নিশ্চিহ্ন করে দিন।)
তারপর তা নিশ্চিহ্ন হয়ে যায়।
(হায়ছামী (র) হাদীসটি বর্ণনা করে বলেছেন, এটা আহমাদ বর্ণনা করেছেন। এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
باب ما تعالج به الجروح والبثور
عن مريم ابنة إياس (5) بن البكير صاحب النبى صلى الله عليه وسلم عن بعض أزواج النبى صلى الله عليه وسلم أن النبى صلى الله عليه وسلم دخل عليها فقال أعندك ذريرة؟ (6) قالت نعم: فدعا بها فوضعها على بثرة (7) بين أصابع رجليه ثم قال اللهم مطفئ الكبير ومكبر الصغير أطفئها عنى فطفئت
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ১০৭ | মুসলিম বাংলা