মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়

হাদীস নং: ১০৬
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
পরিচ্ছেদ: ক্ষতস্থান এবং ফুসকুড়ির চিকিৎসা।
১০৬। আমাকে সুফিয়ান (র) আবূ হাযিম (র) থেকে, তিনি সাহল (রা) থেকে বর্ণনা করেছেন যে, তাকে এক লোক জিজ্ঞাসা করল, কোন বস্তু দ্বারা রাসূলুল্লাহ (ﷺ)-এর ক্ষতস্থানের চিকিৎসা করা হয়েছে? তিনি বললেন, আলী (রা) ঢালের সাহায্যে পানি নিয়ে আসছিলেন আর ফাতিমা (রা) তাঁর মুখমণ্ডল হতে রক্ত ধুইছিলেন। এবং তিনি একটি মাদুর নিয়ে পোড়ালেন। তারপর তার ক্ষতস্থানে প্রলেপ দিলেন।
দ্বিতীয় সূত্রে আবূ হাযিম (র) একটি বর্ণিত যে, সাহল ইবন সা'দ (রা) বলেছেন, আমি ওহুদ যুদ্ধের দিন রাসূলুল্লাহ (ﷺ)-এর কন্যা ফাতিমা (রা)-কে দেখলাম যে, তিনি একটি মাদুর খণ্ড আগুনে পোড়ালেন। তারপর ছাইগুলো নিয়ে রাসূলুল্লাহ (ﷺ)-এর মুখমণ্ডলের ক্ষতস্থানে রাখলেন। বর্ণনাকারী বলেন, এবং এক ঢাল পানি আনা হলে তিনি তা দ্বারা তার রক্ত ধৌত করেন।
(বুখারী, মুসলিম, তিরমিযী, ইবন মাজাহ ও অন্যান্য)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
باب ما تعالج به الجروح والبثور
حدثنا سفيان (1) عن أبى حازم عن سهل (2) بأى شئ دووى جرح رسول الله صلى الله عليه وسلم قال كان علىّ يجئ بالماء في ترسه وفاطمة تغسل الدم عن وجهه وأخذ حصيراً فأحرقه فحشا به جرحه (ومن طريق ثان) (3) عن أبى حازم أيضاً أن سهل بن سعد قال رأيت فاطمة بنت رسول الله صلى الله عليه وسلم يوم أحد حرقت قطعة من حصير (4) ثم أخذت تجعله على جرح رسول الله صلى الله عليه وسلم الذي بوجهه، قال وأتى بترب فيه ماء فغسلت عنه الدم
tahqiqতাহকীক:তাহকীক চলমান