মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়

হাদীস নং: ১০৫
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
পরিচ্ছেদ: স্যায়াটিক রোগে নবী (ﷺ)-এর নির্দেশনা।
১০৫। মা'বাদ ইবন সীরীন (র) জনৈক আনসারী ব্যক্তি থেকে, তিনি তার পিতার থেকে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) স্যায়াটিক রোগে আরবী দুম্বা। যা বড়ও নয় এবং ছোটও নয়। এর পাছায় মাংসপিণ্ড খাওয়ার নির্দেশ দিতেন। সেটাকে সুপ বানিয়ে প্রত্যহ খালি পেটে তিন ভাগের এক ভাগ পান করতে বলেছেন।
(হাদীসটি হায়ছামী (র) বর্ণনা করে বলেছেন, এটা আহমাদ বর্ণনা করেছেন। এর সনদে একজন বর্ণনাকারীর নাম উল্লেখ করা হয় নি। এ ছাড়া অন্যান্য বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
باب ما وصفه النبى صلى الله عليه وسلم من عرق النسا
عن معبد بن سيرين (11) عن رجل من الأنصارعن أبيه أن رسول الله صلى الله عليه وسلم نعت من عرق النسا أن تؤخذ إليه كبش عربى ليست بصغيرة ولا عظيمة فتذاب ثم تجزء ثلاثة أجزاء فيشرب كل يوم على ريق النفس جزأ
tahqiqতাহকীক:তাহকীক চলমান