মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
হাদীস নং: ১০৪
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
পরিচ্ছেদ: স্যায়াটিক রোগে নবী (ﷺ)-এর নির্দেশনা।
১০৪। আনাস (রা) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) স্যায়াটিক রোগে কালো আরবী দুম্বা। যা বড়ও নয় এবং ছোট নয়। এর নিতম্বের মাংসপিণ্ড খাওয়ার জন্য নির্দেশ দিতেন। তিনি সেটাকে তিনভাগ করে, তা সুপ করে প্রত্যহ এক ভাগ পান করতে বলেছেন।
(ইবন মাজাহ। বুসীরী (র) বলেছেন, হাদীসটির সনদ সহীহ এবং এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
(ইবন মাজাহ। বুসীরী (র) বলেছেন, হাদীসটির সনদ সহীহ এবং এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
باب ما وصفه النبى صلى الله عليه وسلم من عرق النسا
عن أنس بن مالك (8) أن النبى صلى الله عليه وسلم كان يصف من عرق النسا (9) ألية كبش عربى (10) أسود ليس بالعظيم ولا بالصغير يجزء ثلاثة أجزاء فيذاب فيشرب كل يوم جزءاً