মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
হাদীস নং: ১০৩
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
পরিচ্ছেদ : পেটের রোগসমূহ, প্লুরিসির চিকিৎসা এবং শিশুদের 'উযরা' (গলায় রক্তজনিত ব্যাথা) রোগে উদে হিন্দী (ঘৃতকুমারী) দ্বারা চিকিৎসা।
১০৩। জাবির ইবন আবদিল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূল উম্মু সালামা (রা)-এর কাছে গিয়ে দেখেন যে, তার নিকটে একটি শিশুপূত্রের নাসারন্ধ্র দিয়ে রক্ত ঝরছে। বর্ণনাকারী বলেন, তখন তিনি বললেন, এই বাচ্চার কী হল? বর্ণনাকারী বলেন, লোকেরা বলল, সে উযরা রোগে আক্রান্ত। বর্ণনাকারী বলেন, তারপর তিনি বললেন, তোমরা কেন তোমাদের সন্তানদেরকে কষ্ট দাও? তোমাদের কেউ এরূপ অবস্থায় সম্মুখীন হলে তার কেবল এটাই যথেষ্ট যে, সে কুস্ত হিন্দী (ঘৃতকুমারী) নিয়ে পানি দ্বারা এটাকে সাতবার পিষবে। তারপর এটা তার (বাচ্চার) মুখে ঢেলে দিবে। বর্ণনাকারী ইবন উতবা (র) বলেছেন, সে তাকে মুখে খাওয়াবে। এরপর লোকেরা এরূপ করলে বাচ্চা সুস্থ হল।
(বাযযার, আবূ ইয়া'লা। হাদীসটির বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
(বাযযার, আবূ ইয়া'লা। হাদীসটির বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
باب ما جاء في معالجة أمراض البطن وذات الجنب ومعالجة الأطفال من العذرة بالعود الهندى
عن جابر بن عبد الله (5) قال دخل رسول الله صلى الله عليه وسلم على أم سلمة وعندها صبى ببعث منخراه دماً، قال فقال ما لهذا؟ قال فقالوا به العذرة، قال فقال علام تعذبن أولادكن، إنما يكفى إحداكن أن تأخذ قسطاً هندياً فتحكه بماء سبع مرات ثم توجره (6) إياه قال ابن أبى عتبة (7) تسعطه إياه ففعلوا فبرأ