মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
হাদীস নং: ১০২
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
পরিচ্ছেদ : পেটের রোগসমূহ, প্লুরিসির চিকিৎসা এবং শিশুদের 'উযরা' (গলায় রক্তজনিত ব্যাথা) রোগে উদে হিন্দী (ঘৃতকুমারী) দ্বারা চিকিৎসা।
১০২। উবায়দুল্লাহ ইবন আবদিল্লাহ ইবন উতবা (র) সূত্রে 'উকাশা (রা)-এর বোন উম্মু কায়স মিহসান আসাদী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আমার এক ছোট ছেলেকে (নবী (ﷺ)-এর নিকট) নিয়ে আসলাম। আমি তার 'উযরা' (গলদেশে রক্তজনিত ব্যাখ্যা) হয়েছে এই আশংকায় তার নাসারন্ধ্রে পাকানো নেকড়া ঢুকিয়ে আঘাত করেছিলাম (যাতে দূষিত রক্ত বের হয়ে যায়)। (অন্য বর্ণনায়: قَدْ أَعْلَقْتُ عَنْهُ এর স্থলে قَدْ أَعْلَقْتُ عَلِيْهِ রয়েছে।) তখন নবী (ﷺ) বললেন, কেন তোমরা তোমাদের সন্তানদেরকে নাসারন্ধ্রে নেকড়া ঢুকিয়ে কষ্ট দাও। বরং তোমরা এর জন্য 'উদে হিন্দী' (ঘৃতকুমারী) ব্যবহার কর। কেননা তাতে সাতটি রোগের ঔষধ রয়েছে। তার মধ্যে একটি হল, প্লুরিসি। এরপর নবী (ﷺ) তার শিশুপুত্রকে নিয়ে তাঁর কোলে রাখলেন। তখন সে তার ওপর পেশাব করে দিলে তিনি পানি আনালেন। তারপর (কাপড়ে) পানি ছিনিয়ে দিলেন। তখন শিশুটি শক্ত খাবার গ্রহণের বয়সে উপনীত হয় নি।
যুহরী (র) আরো বলেছেন, 'উযরা' রোগে এর রস ফোঁটা ফোঁটা করে নাকের ভিতর দিতে হবে। আর প্লুরিসির জন্য মুখে খাওয়াতে হবে।
(বুখারী, মুসলিম, ইমামচতুষ্ঠয় ও অন্যান্য)
যুহরী (র) আরো বলেছেন, 'উযরা' রোগে এর রস ফোঁটা ফোঁটা করে নাকের ভিতর দিতে হবে। আর প্লুরিসির জন্য মুখে খাওয়াতে হবে।
(বুখারী, মুসলিম, ইমামচতুষ্ঠয় ও অন্যান্য)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
باب ما جاء في معالجة أمراض البطن وذات الجنب ومعالجة الأطفال من العذرة بالعود الهندى
عن عبيد الله بن عبد الله بن عتبة (5) عن أم قيس بنت محصن الأسدية (6) أخت عكاشة رضى الله عنها قالت جئت بابن لى قد أعلقت (7) عنه أخاف أن يكون به العذرة (وفى رواية وقد أعلقت عليه من العذرة) فقال النبى صلى الله عليه وسلم على م (8) تدغر من أولاد من بهذه العلائق؟ عليكن بهذا العود الهندي يعني الكست (1) فإن فيه سبعة أشفية (2) منها ذات الجنب، ثم أخذ النبى صلى الله عليه وسلم صبيها فوضعه في حجرة فبال عليه فدعا بماء فنضحه، ولم يكن الصبى بلغ أن يأكل الطعام، قال الزهرى فمضت السنة بأن يرش بول الصبى ويغسل بول الجارية (3) قال الزهرى فيستعط (4) للعذرة ويلدّ لذات الجنب