মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
হাদীস নং: ১০১
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
পরিচ্ছেদ : পেটের রোগসমূহ, প্লুরিসির চিকিৎসা এবং শিশুদের 'উযরা' (গলায় রক্তজনিত ব্যাথা) রোগে উদে হিন্দী (ঘৃতকুমারী) দ্বারা চিকিৎসা।
১০১। তারই সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে প্লুরিসির চিকিৎসায় তেল এবং ওয়ারস (এক প্রকার ঘাস) ব্যবহার করার পরামর্শ দিতে শুনেছি। বর্ণনাকারী কাতাদা (র) বলেন, রোগী যে পাশে ব্যথা অনুভব করে, মুখের সেদিক দিয়ে তাকে পান করাবে।
(তিরমিযী, ইবন মাজাহ, হাকিম। তিরমিযী (র) বলেছেন, হাদীসটির হাসান সহীহ। হাকিম (র) একে সহীহ বলেছেন এবং যাহাবী (র) তাঁকে সমর্থন করেছেন।)
(তিরমিযী, ইবন মাজাহ, হাকিম। তিরমিযী (র) বলেছেন, হাদীসটির হাসান সহীহ। হাকিম (র) একে সহীহ বলেছেন এবং যাহাবী (র) তাঁকে সমর্থন করেছেন।)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
باب ما جاء في معالجة أمراض البطن وذات الجنب ومعالجة الأطفال من العذرة بالعود الهندى
وعنه أيضاً (2) قال سمعت رسول الله صلى الله عليه وسلم ينعت (3) الزيت والورس من ذات الجنب، قال قتادة يلده (4) من جانبه الذي يشتكيه