মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়

হাদীস নং: ১০০
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
পরিচ্ছেদ : পেটের রোগসমূহ, প্লুরিসির চিকিৎসা এবং শিশুদের 'উযরা' (গলায় রক্তজনিত ব্যাথা) রোগে উদে হিন্দী (ঘৃতকুমারী) দ্বারা চিকিৎসা।
১০০। যায়েদ ইবন আরকাম (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) লোকদেরকে প্লুরিসি হলে 'উদে হিন্দী (ঘৃতকুমারী) এবং তেল দ্বারা চিকিৎসা করতে নির্দেশ দিয়েছেন।
(তিরমিযী, ইবন মাজাহ, হাকিম। হাকিম (র) হাদীসটিকে সহীহ বলেছেন এবং যাহাবী (র) তাকে সমর্থন করেছেন।)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
باب ما جاء في معالجة أمراض البطن وذات الجنب ومعالجة الأطفال من العذرة بالعود الهندى
عن زيد بن أرقم (10) أن رسول الله صلى الله عليه وعلى آله وصحبه وسلم أمرهم أن يتداووا من ذات الجنب (11) بالعود الهندي والزيت
tahqiqতাহকীক:তাহকীক চলমান