মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
হাদীস নং: ৯২
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
রাসূলুল্লাহ (ﷺ) কর্তৃক বর্ণিত ঔষধসমূহ এবং বিভিন্ন বস্তুর বৈশিষ্ট্য প্রসঙ্গ
পরিচ্ছেদ : 'আজওয়া' (খেজুর বিশেষ), কামআ (ব্যাঙের ছত্রাক), কালজিরা এবং এগুলোর উপকারিতা।

৯২। আবদুল্লাহ ইবন বুরায়দা (র) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, কামআ চোখের ঔষধ। আর আজওয়া জান্নাতী ফল এবং এই কালোদানা (বর্ণনাকারী) ইবন বুরায়দা (র) বলেন, অর্থাৎ কালোজিরা যা লবণে মিশানো হয়, এটা মৃত্যু ব্যতীত সকলের রোগের ঔষধ।
দ্বিতীয় সূত্রে তিনি তার পিতা থেকে বর্ণনা করেন যে, একদা তিনি নবী (ﷺ)-এর সঙ্গে ছিলেন এবং তার সঙ্গে আরো বিয়াল্লিশজন সাহাবী ছিলেন। সে সময় নবী (ﷺ) 'মাকামে ইবরাহীমে' সালাত আদায় করছিলেন। আর তার সাহাবীগণ তার পিছনে বসে তার জন্য অপেক্ষা করছিলেন। নবী (ﷺ) সালাত শেষ করে তার কা'বা শরীফের মধ্যবর্তী স্থানে গেলেন। সে সময় (তাঁকে দেখে) মনে হচ্ছিল যেন তিনি কিছু ধরতে চাচ্ছেন। তারপর তিনি তাঁর সাহাবীগণের নিকট ফিরে আসলেন। তারা উঠে দাঁড়ালে তিনি স্বীয় হাত দ্বারা ইঙ্গিত করলেন যে, তোমরা বস। তারা বসে গেলেন। তিনি বললেন, তোমরা কি দেখেছ, আমি সালাত শেষ করে আমার ও কা'বা শরীফের মধ্যবর্তী স্থানে গিয়েছিলাম, আমাকে মনে হচ্ছিল যেন আমি কোন কিছু ধরতে চাচ্ছি? তারা বললেন, ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! হ্যাঁ। তিনি বললেন, আমার সামনে জান্নাত পেশ করা হয়েছিল। সেখানে যেসব বস্তু রয়েছে আমি এর অনুরূপ কোন বস্তু (দুনিয়াতে) দেখি নি। আমার পাশ দিয়ে এক গুচ্ছ আঙ্গুর অতিক্রম করেছিল। যা আমার নিকট বিস্ময়কর মনে হয়েছে। এ জন্য আমি এগুলো ধরার জন্য সেদিকে অগ্রসর হলাম। কিন্তু সেগুলো আমার আগে চলে গেল। যদি আমি ধরতে পারতাম, তবে তা তোমাদের সামনে রোপন করে দিতাম, যাতে তোমরা জান্নাতী ফল খেতে পার। তোমরা জেনে রাখ। 'কামআ' চক্ষুরোগের প্রতিষেধক। আর আজওয়া জান্নাতী ফল আর এই কালোজিরা যা লবনে মিশানো হয়, এটা মৃত্যু ব্যতীত সর্বপ্রকার রোগের প্রতিষেধক।
(হাদীসটির অন্যত্র পাওয়া যায় নি। প্রথম হাদীসের সনদ সহীহ। এটা ওয়াসিল ইবন হিব্বান (র) থেকে বর্ণিত। আর দ্বিতীয় হাদীসটির সূত্রে বর্ণনাকারী সালিহ ইবন হিব্বান দূর্বল।)

كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
أبواب ما وصفه النبى صلى الله عليه وسلم من الأدوية وخواص أشياء
باب ما جاء في العجوة والكمأة والحبة السوداء ومنافعها

عن عبد الله بن بريدة (11) عن النبى صلى الله عليه وسلم قال الكمأة دواء للعين وإن العجوة من فاكهة الجنة وإن هذه الحبة السوداء قال ابن بريدة يعنى الشونيز (1) الذي يكون في الملح (2) دواء من كل داء (3) إلا الموت (وعنه من طريق ثان) (4) عن أبيه أنه كان مع رسول الله صلى الله عليه وسلم في اثنتين وأربعين من أصحابه والنبى صلى الله عليه وسلم يصلى في المقام وهم خلفه جلوس ينتظرونه فلما صلى أهوى فيما بينه وبين الكعبة كأن يريد أن يأخذ شيئاً، ثم انصرف إلى أصحابه فثاروا وأشار إليهم بيده أن أجلسوا فجلسوا، فقال رايتمونى حين فرغت من صلاتى أهويت فيما بينى وبين الكعبة كأنى أريد أن آخذ شيئاً: قالوا نعم يا رسول الله، قال إن الجنة عرضت علىّ فلم أر مثل ما فيها وأنها مرت بى خصلة من عنب فأعجبتنى فأهويت إليها لآخذها فسبقتنى، ولو أخذتها لغرستها بين ظهرانيكم حتى تأكلوا من فاكهة الجنة (5) وأعلموا أن الكمأة دواء للعين، وأن العجوة من فاكهة الجنة، وأن هذه الحبة السوداء التي تكون في الملح اعلموا أنها دواء من كل داء إلا الموت