মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
হাদীস নং: ৯১
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
রাসূলুল্লাহ (ﷺ) কর্তৃক বর্ণিত ঔষধসমূহ এবং বিভিন্ন বস্তুর বৈশিষ্ট্য প্রসঙ্গ
পরিচ্ছেদ : 'আজওয়া' (খেজুর বিশেষ), কামআ (ব্যাঙের ছত্রাক), কালজিরা এবং এগুলোর উপকারিতা।

৯১। রাফি' ইবন 'আমর মুযানী (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, 'আজওয়া' এবং সাখরা (পাথর বিশেষ) জান্নাত হতে প্রদত্ত।
দ্বিতীয় সূত্রে তার থেকে বর্ণিত। তিনি নবী (ﷺ) থেকে বর্ণনা করেন যে, 'আজওয়া' এবং সাখরা (পাথর বিশেষ) অথবা বললেন, 'আজওয়া' এবং গাছ জান্নাতে রয়েছে। বর্ণনাকারী 'মুশমা'ঈল (র) সন্দেহ করেছেন।
তৃতীয় সূত্রে তার থেকে বর্ণিত। তিনি বলেন, আমি গোলাম থাকা অবস্থায় রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, 'আজওয়া এবং শাজারা জান্নাত হতে এসেছে।
(প্রথম সূত্রে বর্ণিত হাদীসটি ইবন মাজাহ বর্ণনা করেছেন। বুসীরী (র) বলেছেন, এর সনদ সহীহ।)

كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
أبواب ما وصفه النبى صلى الله عليه وسلم من الأدوية وخواص أشياء
باب ما جاء في العجوة والكمأة والحبة السوداء ومنافعها

عن رافع بن عمرو المزنى (4) قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول العجوة (5) والصخرة من الجنة (6) (وعنه من طريق ثان يرفعه) (7) العجوة والصخرة أو قال العجوة والشجرة في الجنة شك المشمعل (8) (وعنه من طريق ثالث) (9) قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول وأنا وصيف (10) يقول العجوة والشجرة من الجنة