মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়

হাদীস নং: ৯০
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
রাসূলুল্লাহ (ﷺ) কর্তৃক বর্ণিত ঔষধসমূহ এবং বিভিন্ন বস্তুর বৈশিষ্ট্য প্রসঙ্গ

পরিচ্ছেদ : 'আজওয়া' (খেজুর বিশেষ), কামআ (ব্যাঙের ছত্রাক), কালজিরা এবং এগুলোর উপকারিতা।
৯০। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা নবী (ﷺ)-এর সাহাবীগণ কামআ (ছত্রাক বা বেঙের ছাতা) সম্বন্ধে আলোচনা করলেন। তারা বললেন, এটা জমিনের ফোঁড়া। আমরা এটা খাওয়ার ভেতর কোন কল্যাণ দেখি না। এরপর রাসূলুল্লাহ (ﷺ) -এর নিকট এ সংবাদ পৌঁছলে তিনি বললেন, কামআ (আল্লাহ প্রদত্ত) একটি নিয়ামত। ইহার রস চক্ষুরোগের প্রতিষেধক। আর 'আজওয়া' (খেজুর বিশেষ) বেহেশতী ফল। এটা বিষের প্রতিষেধক।
দ্বিতীয় সূত্রে তার থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) তাঁর সাহাবীগণের নিকট উপস্থিত হলেন। সে সময় তারা ঐ গাছ নিয়ে বিতর্কে লিপ্ত ছিলেন যা ভূ-পৃষ্ঠ হতে বিচ্ছিন্ন, যার কোন স্থিতি নেই। তাদের কতকজন বললেন, আমার মনে হয়, এটা কামআ। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, 'কামআ' (আল্লাহর এক বিশেষ) নিয়ামত।
(তিরমিযী, তায়ালিসী, ইবন মাজাহ। তিরমিযী (র) হাদীসটিকে হাসান বলেছেন।)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
أبواب ما وصفه النبى صلى الله عليه وسلم من الأدوية وخواص أشياء

باب ما جاء في العجوة والكمأة والحبة السوداء ومنافعها
عن أبى هريرة (5) أن أصحاب النبى صلى الله عليه وسلم تذاكروا الكمأة (6) فقالوا هى جدرى (7) الأرض وما نرى أكلها يصلح، فبلغ ذلك رسول الله صلى الله عليه وسلم فقال الكمأة من المن (8) وماؤها شفاء للعين والعجوة من الجنة وهى شفاء من السم (وعنه من طريق ثان) (1) أن رسول الله صلى الله عليه وسلم خرج على أصحابه وهم يتنازعون في الشجرة التي اجتثت (2) من فوق الأرض ما لها من قرار (3) فقال بعضهم أحسبها الكمأة فقال رسول الله صلى الله عليه وسلم الكمأة من المن الحديث كما تقدم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৯০ | মুসলিম বাংলা