মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়

হাদীস নং: ৯৩
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
রাসূলুল্লাহ (ﷺ) কর্তৃক বর্ণিত ঔষধসমূহ এবং বিভিন্ন বস্তুর বৈশিষ্ট্য প্রসঙ্গ

পরিচ্ছেদ : 'আজওয়া' (খেজুর বিশেষ), কামআ (ব্যাঙের ছত্রাক), কালজিরা এবং এগুলোর উপকারিতা।
৯৩। আয়েশা (রা) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেন, নিশ্চয় মদীনার উঁচু ভূমির খেজুরের মধ্যে রোগপ্রতিষেধক রয়েছে অথবা বললেন পেটে খাওয়া বিষের প্রতিষেধক। দ্বিতীয় সূত্রে তার থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মদীনার উঁচু ভূমির আজওয়া ভোরে খালি পেটে খেলে সর্বপ্রকার যাদু এবং বিষ নিরাময় করে।
(মুসলিম ও অন্যান্য)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
أبواب ما وصفه النبى صلى الله عليه وسلم من الأدوية وخواص أشياء

باب ما جاء في العجوة والكمأة والحبة السوداء ومنافعها
عن عائشة رضى الله عنها (1) أن النبى صلى الله عليه وسلم قال إن في تمر العالية (2) شفاءاً أو قال ترياقاً أول بكرة (3) على الريق (وعنها من طريق ثان) (4) أن رسول الله صلى الله عليه وسلم قال في عجوة العالية (5) أول البُكرة على ريق النفس (6) شفاء من كل سحر أو سم
tahqiqতাহকীক:তাহকীক চলমান