মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়

হাদীস নং: ৮২
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
পরিচ্ছেদ : আগুনের সেক দ্বারা রোগ নিরাময় করার বিধান। নবী (ﷺ) এটা অপছন্দ করতেন।
৮২। তারই সূত্রে বর্ণিত। তিনি বলেন, সা'দ ইবন মু'আয (রা)-এর বাহুর ধমনীতে তীর বিদ্ধ হলে রাসূলুল্লাহ (ﷺ) নিজ হাতে একটি তীরফলক দিয়ে দাগ দেন। এরপর তা ফুলে উঠলে তিনি দ্বিতীয়বার দাগ দেন।
(মুসলিম, হাকিম। ইবন মাজাহ (র)ও এর সমার্থক বর্ণনা করেছেন।)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
باب ما جاء في جواز التداوى بالكى وكراهة النبى صلى الله عليه وسلم له
وعنه أيضاً (7) قال رمى سعد بن معاذ في أكحله فحسمه (8) رسول الله صلى الله عليه وسلم بيده بمشقص ثم ورمت فحسمه الثانية
tahqiqতাহকীক:তাহকীক চলমান