মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়

হাদীস নং: ৮৩
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
পরিচ্ছেদ : আগুনের সেক দ্বারা রোগ নিরাময় করার বিধান। নবী (ﷺ) এটা অপছন্দ করতেন।
৮৩। আমর ইবন শু'আয়ব (র) তার পিতা থেকে, তিনি নবী (ﷺ)-এর এক সাহাবী থেকে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সা'দ (রা) অথবা আস'আদ ইবন যুরারা (রা)-এর কণ্ঠনালীতে রক্তজনিত ব্যাথার কারণে আগুনে পোড়ানো লোহা দ্বারা দাগ দেন এবং বলেন, আমি আমার নিজের মনে সা'দ (রা) অথবা বললেন, আস'আদ ইবন যুরারা (রা)-এর ব্যাপারে কোন সংকোচবোধ করি না।
(হাদীসটি হায়ছামী (র) বর্ণনা করে বলেছেন, এটা আহমাদ বর্ণনা করেছেন। এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
باب ما جاء في جواز التداوى بالكى وكراهة النبى صلى الله عليه وسلم له
عن عمرو بن شعيب (9) عن أبيه عن بعض أصحاب النبى صلى الله عليه وسلم قال كوى رسول الله صلى الله عليه وسلم سعداً أو أسعد بن زرارة فى حلقه من الذُّبحة (10) وقال لا أدع في نفسى حرجاً من سعد أو أسعد بن زرارة
tahqiqতাহকীক:তাহকীক চলমান