মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়

হাদীস নং: ৮১
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
পরিচ্ছেদ : আগুনের সেক দ্বারা রোগ নিরাময় করার বিধান। নবী (ﷺ) এটা অপছন্দ করতেন।
৮১। জাবির ইবন আবদিল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, উহুদ যুদ্ধের দিন উবাই ইবন কা'ব (রা)-এর প্রতি তীর নিক্ষেপ করা হলে, তা তার বাহুর মধ্যবর্তী ধমনীতে বিদ্ধ হল। তখন নবী (ﷺ) নির্দেশ দিলে তার বাহুর ধমনীতে আগুনে পোড়ানো লোহা দ্বারা দাগ দেওয়া হয়।
দ্বিতীয় সূত্রে তার থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) উবাই ইবন কা'ব (রা)-এর নিকট জনৈক চিকিৎসককে পাঠালেন। সে তার একটি রগ কেটে তাতে আগুনে পোড়ানো লোহা দ্বারা দাগ দেয়। (অন্য বর্ণনায়:) তারপর রাসূলুল্লাহ (ﷺ) নিজ হাতে আগুনে পোড়ানো লোহা দ্বারা তাতে দাগ দেন।
(মুসলিম)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
باب ما جاء في جواز التداوى بالكى وكراهة النبى صلى الله عليه وسلم له
عن جابر بن عبد الله (2) قال رمى أبيّ بن كعب يوم أحد بسهم فأصاب أكحله (3) فأمر النبى صلى الله عليه وسلم فكوى على أكحله (وعنه من طريق ثان) (4) قال بعث رسول الله صلى الله عليه وسلم إلى أبي بن كعب طبيباً فقطع له عرقاً (5) ثم كواه عليه (وفى رواية) فكواه رسول الله صلى الله عليه وسلم بيده
tahqiqতাহকীক:তাহকীক চলমান