মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়

হাদীস নং: ৮০
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
পরিচ্ছেদ : আগুনের সেক দ্বারা রোগ নিরাময় করার বিধান। নবী (ﷺ) এটা অপছন্দ করতেন।
৮০। আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আবূ তালহা (রা) আমাকে আগুনে পোড়ানো গরম লোহা দ্বারা দাগ দিলেন। সে সময় রাসূলুল্লাহ (ﷺ) আমাদের সামনে ছিলেন। কিন্তু তিনি আমাকে এটা হতে নিষেধ করেননি।
(হাকিম, তায়ালিসী। হাদীসটির সনদ হাসান। হাকিম (র) একে সহীহ বলেছেন এবং যাহাবী (র) তাকে সমর্থন করেছেন।)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
باب ما جاء في جواز التداوى بالكى وكراهة النبى صلى الله عليه وسلم له
عن أنس (1) قال كوانى أبو طلحة ورسول الله صلى الله عليه وسلم بين أظهرنا فما نهيت عنه
tahqiqতাহকীক:তাহকীক চলমান