মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়

হাদীস নং: ৭৯
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
পরিচ্ছেদ : আগুনের সেক দ্বারা রোগ নিরাময় করার বিধান। নবী (ﷺ) এটা অপছন্দ করতেন।
৭৯। আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এসে এক (রুগ্ন) ব্যক্তিকে আগুনে পোড়ানো লোহা দ্বারা দাগ দেওয়ার অনুমতির প্রার্থনা করি, তিনি নীরব থাকলেন। তারপর আবার তাঁকে জিজ্ঞাসা করলেন, তিনি নীরব থাকলেন। এরপর তৃতীয়বার জিজ্ঞাসা করলে তিনি যেন রাগত স্বরে বললেন, যদি তোমরা চাও তবে তাকে গরম পাথর দ্বারা দাগ লাগাও!
(হাকিম। হাদীসটির সনদ সহীহ। হাকিম (র) একে সহীহ বলেছেন এবং যাহাবী (র) তাকে সমর্থন করেছেন।)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
باب ما جاء في جواز التداوى بالكى وكراهة النبى صلى الله عليه وسلم له
عن عبد الله (8) قال أتينا رسول الله صلى الله عليه وسلم في رجل (زاد في رواية يشتكى) نستأذنه أن نكويه فسكت، ثم سألناه مرة أخرى فسكت، ثم سألناه الثالثة فقال أرضفوه إن شئتم كأنه غضبان
tahqiqতাহকীক:তাহকীক চলমান