মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়

হাদীস নং: ৭৮
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
পরিচ্ছেদ : আগুনের সেক দ্বারা রোগ নিরাময় করার বিধান। নবী (ﷺ) এটা অপছন্দ করতেন।
৭৮। ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, তিন জিনিসে রোগ নিরাময় রয়েছে। এক.মধুর শরবত, দুই. শিঙ্গার নল, তিন. আগুনে পোড়ানো লোহার দাগ। তবে আমি আমার উম্মতকে গরম লোহা দ্বারা দাগ দেওয়া হতে নিষেধ করেছি।
(বুখারী, ইবন মাজাহ)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
باب ما جاء في جواز التداوى بالكى وكراهة النبى صلى الله عليه وسلم له
عن ابن عباس (6) قال الشفاء في ثلاثة (7) شربة عسل وشرطة محجم وكية نار وأنهى أمتى عن الكى
tahqiqতাহকীক:তাহকীক চলমান