মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়

হাদীস নং: ৭৭
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
পরিচ্ছেদ : আগুনের সেক দ্বারা রোগ নিরাময় করার বিধান। নবী (ﷺ) এটা অপছন্দ করতেন।
৭৭। উকবা ইবন আমির জুহানী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তিনবার বলেছেন যে, যদি কিছুর মধ্যে রোগনিরাময় থাকে, তবে তা শিঙ্গার নল বা মধুর শরবতে অথবা আগুনে পোড়ানো লোহার দাগে রয়েছে, যা ব্যথিত স্থানে লাগানো হয়। তবে আমি আগুনে পোড়ানো লোহা দ্বারা দাগ দেওয়াকে ঘৃণা করি আমি তা পসন্দ করি না।
(তাহাবী। হাদীসটির সনদে একজন বর্ণনাকারী অজ্ঞাত।)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
باب ما جاء في جواز التداوى بالكى وكراهة النبى صلى الله عليه وسلم له
عن عقبة بن عامر (5) الجهنى قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثاً، إن كان في شئ شفاء ففى شرطة محجم، أو شربة عسل، أو كية تصيب ألماً: وأنا أكره الكى ولا أحبه
tahqiqতাহকীক:তাহকীক চলমান