মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়

হাদীস নং: ৭৬
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
পরিচ্ছেদ : আগুনের সেক দ্বারা রোগ নিরাময় করার বিধান। নবী (ﷺ) এটা অপছন্দ করতেন।
৭৬। জাবির ইবন আবদিল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, যদি তোমাদের কোন চিকিৎসায় কল্যাণ থাকে, তবে তা শিঙ্গার নল বা মধুর শরবত বা লোহা দ্বারা দাগ দেয়া, যে রোগের সাথে যেটা সাদৃশ্য রাখে, আর আমি সেঁক দেয়ার (চিকিৎসা)-কে পছন্দ করি না।
অথবা আগুনের সেঁকে আরোগ্য রয়েছে, যে রোগের সাথে যেটা সাদৃশ্য রাখে। তবে আমি আগুনে পোড়ানো লোহা দ্বারা দাগ লাগানো পসন্দ করি না।
(বুখারী, মুসলিম ও অন্যান্য)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
باب ما جاء في جواز التداوى بالكى وكراهة النبى صلى الله عليه وسلم له
عن جابر بن عبد الله قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن كان أو إن يكن في شئ من أدويتكم خير ففى شرطة محجم (3) أو شربة عسل: أو لذعة بنار توافق داءاً: وما أحب أن أكتوى
tahqiqতাহকীক:তাহকীক চলমান