মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়

হাদীস নং: ৭৫
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
পরিচ্ছেদ: শিঙ্গা গ্রহণ করা এবং এর উপকারিতা ও সময়।
৭৫। আবু যুবায়র (র) সূত্রে জাবির (রা) থেকে বর্ণিত যে, একদা হযরত উম্মু সালামা (রা) রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট শিঙ্গা গ্রহণের জন্য অনুমতি চাইলেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে শিঙ্গা লাগিয়ে দেওয়ার জন্য আবূ তায়বাকে নির্দেশ দিলেন। বর্ণনাকারী বলেন, আমার মনে হয়, সে (আবু তায়বা) তাঁর দুধভাই অথবা অপ্রাপ্ত বয়স্ক বালক ছিল।
(মুসলিম, ইবন মাজাহ)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
باب ما جاء في الحجامة وفوائدها وأوقاتها
عن أبى الزبير عن جابر(10) أن أم سلمة استأذنت على رسول الله صلى الله عليه وسلم في الحجامة فأمر رسول الله صلى الله عليه وسلم أبا طيبة أن يحجمها، قال حسبت أنه كان أخاها من الرضاعة أو غلاماً لم يحتلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান