মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
হাদীস নং: ৬৪
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
পরিচ্ছেদ: জ্বর ও তার চিকিৎসা।
৬৪। সা'দ ইবন উবাদা (রা)-এর আযাদকৃত দাসী উম্মু তারিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা নবী (ﷺ) সা'দ (রা)-এর নিকট এসে (ভিতরে প্রবেশের জন্য) অনুমতি চাইলেন। সে সময় সা'দ (রা) নীরব রইলেন। এরপর তিনি আবার অনুমতি চাইলেন। তখনও সা'দ (রা) নীরব রইলেন। তারপর পুনরায় অনুমতি চাইলেন। তখনও সা'দ (রা) নীরব রইলেন। এরপর নবী (ﷺ) ফিরে গেলেন। বর্ণনাকারী বলেন, তারপর সা'দ (রা) তাঁর নিকট আমাকে এই সংবাদ দিয়ে পাঠালেন যে, আপনাকে অনুমতি দিতে আমাকে কোন কিছু বিরত রাখে নি, তবে আমি কেবল ইচ্ছা করছিলাম যে, আপনি আমাকে আরো বেশি করে সালাম দিবেন। বর্ণনাকারী বলেন, এরপর আমি দরজার নিকট কারো অনুমতি প্রার্থনার শব্দ শুনলাম। কিন্তু কিছু দেখতে পেলাম না। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তুমি কে? আমি উম্মু মিলদাম (জ্বরের উপনাম)। তিনি বললেন, لَا مَرْحَبًا بِكَ (তোমাকে মুবারকবাদ জানাব না।) তুমি কুবাবাসীদের নিকট যাওয়ার ইচ্ছা করেছ? বলল, হ্যাঁ। তিনি বললেন, তবে তাদের নিকট যাও।
(হাদীসটির বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
(হাদীসটির বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
باب ما جاء في الحمى وعلاجها
عن أم طارق مولاة سعد بن عبادة (5) قالت جاء النبى صلى الله عليه وسلم إلى سعد فاستأذن فكست سعد، ثم أعاد فسكت سعد، ثم عاد فسكت فانصرف النبى صلى الله عليه وسلم قالت فأرسلنى إليه سعد أنه لم يمنعنا أن نأذن لك إلا أنّا أردنا أن تزيدنا (6) قالت فسمعت صوتاً على الباب يستأذن ولا أرى شيئاً، فقال رسول الله صلى الله عليه وسلم من أنت قال أم ملدم (7) قال لا مرحباً بك ولا أهلاً أتهدين (8) إلى أهل قبا؟ قالت نعم، قال فاذهبى إليهم