মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
হাদীস নং: ৬৫
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
পরিচ্ছেদ: শিঙ্গা গ্রহণ করা এবং এর উপকারিতা ও সময়।
৬৫। হুমায়দ (র) থেকে বর্ণিত। তিদিন বলেন, আনাস (রা)-কে শিঙ্গাদাতার পারিশ্রমিক সম্বন্ধে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) শিঙ্গা গ্রহণ করেছেন। আবূ তায়বা তাঁকে শিঙ্গা লাগিয়েছেন। এরপর তিনি (তার পারিশ্রমিক হিসেবে) এক সা' (৩ কেজি ৪৮০.২০ গ্রাম) যব দেওয়ার নির্দেশ দেন এবং তিনি (তার ওপর ধার্যকৃত) প্রাত্যাহিক উপার্জন হ্রাস করার জন্য তার মালিকদের সঙ্গে কথা বললেন। তারপর বললেন, তোমরা যে সব বস্তু দ্বারা চিকিৎসা কর, এর মধ্যে শিঙ্গা লাগানো এবং কুস্ত বাহরী (এক প্রকার সাদা কাঠ বা সাদা চন্দন) ব্যবহার করা সর্বাধিক উত্তম।
(বুখারী, মুসলিম, নাসাঈ, তিরমিযী)
(বুখারী, মুসলিম, নাসাঈ, তিরমিযী)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
باب ما جاء في الحجامة وفوائدها وأوقاتها
عن حميد (9) قال سئل أنس عن كسب الحجام (10) قال احتجم رسول الله صلى الله عليه وسلم حجمه أبو طيبة فأمر له بصاع من شعير وكلم مواليه أن يخففوا عنه من ضريبته وقال أمثل (11) ما تداويتم به الحجامة والقسّط البحرى