মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
হাদীস নং: ৬৩
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
পরিচ্ছেদ: জ্বর ও তার চিকিৎসা।
৬৩। রাসূলুল্লাহ (ﷺ)-এর আযাদকৃত দাস হযরত সাওবান (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, নিশ্চয় জ্বর জাহান্নামের টুকরো। যখন তোমাদের মধ্যে কেউ জ্বরাক্রান্ত হয়, সে যেন ঠাণ্ডা পানি দ্বারা এটাকে নিভিয়ে দেয় এবং কোন প্রবাহমান নদীতে যায়। সে (জ্বরাক্রান্ত ব্যক্তি) পানির প্রবাহের মুখোমুখি দাঁড়িয়ে বলবে,
بِاسْمِ اللهِ اللَّهُمَّ اشْفِ عَبْدَكَ وَصَدِّقُ رَسُولَكَ
(আল্লাহর নামে শুরু, হে আল্লাহ! আপনি আপনার বান্দাকে সুস্থ করুন এবং আপনার রাসূলের কথাকে সত্য সাব্যস্ত করুন।)
ফজরের পর সুর্যোদয়ের আগে সে এরূপ করবে এবং সে নদীতে তিনবার ডুব দিবে। তিনদিন এরূপ কাজ করবে। তৃতীয় দিন সুস্থ না হলে পাঁচদিন এরূপ করবে। পাঁচদিনে সুস্থ না হলে সাতদিন করবে। সাতদিনে সুস্থ না হলে নয়দিন করবে। কেননা, আল্লাহর নির্দেশে সাধারণত নয়দিন অতিক্রম করে না।
(তিরমিযী। তিনি বলেছেন, হাদীসটি গারীব।)

كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
باب ما جاء في الحمى وعلاجها
عن ثوبان مولى رسول الله صلى الله عليه وسلم (11) عن النبى صلى الله عليه وسلم قال إذا أصاب أحدكم الحمى وإن الحمى قطعة من النار (12) فليطفئها عنه بالماء البارد، وليستقبل نهراً جارياً يستقبل جرية الماء فيقول باسم الله اللهم أشف عبدك وصدِّق (1) رسولك بعد صلاة الفجر قبل طلوع الشمس فيغتمس فيه ثلاث غمسات (2) ثلاثة أيام فإن لم يبرأ في ثلاث فخمس (3) فإن لم يبرأ في خمس فسبع (4) فإن لم يبرأ في سبع فتسع فإنه لا يكاد يجاوز التسع بإذن الله تعالى