মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়

হাদীস নং: ৬০
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
পরিচ্ছেদ: জ্বর ও তার চিকিৎসা।
৬০। আসমা (রা) থেকে বর্ণিত যে, যখন তার নিকট কোন (জ্বরাক্রান্ত) মহিলাকে এই উদ্দেশ্যে আনা হত যে, তিনি তার জন্য দু'আ করবেন, তখন তিনি তার বক্ষদেশের ভিতরে পানি ঢেলে দিতেন এবং বলতেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে নির্দেশ দিয়েছেন যেন আমরা পানি দ্বারা এটাকে ঠাণ্ডা করি এবং বলেছেন, এটা জাহান্নামের তাপ হতে সৃষ্ট।
(বুখারী, মুসলিম, তিরমিযী, নাসাঈ, ইবন মাজাহ)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
باب ما جاء في الحمى وعلاجها
عن أسماء أنها كانت إذا أتيت (3) بالمرأة لتدعو لها صبت الماء بينها وبين جبيبها (4) وقالت إن رسول الله صلى الله عليه وسلم أمرنا أن نبرّدها (5) بالماء وقال إنها من فيح جهنم
tahqiqতাহকীক:তাহকীক চলমান