মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
হাদীস নং: ৬১
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
পরিচ্ছেদ: জ্বর ও তার চিকিৎসা।
৬১। আবূ উমামা (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, জ্বর জাহান্নামের হাপর হতে সৃষ্ট। মু'মিন এটা দ্বারা আক্রান্ত হলে, সে জাহান্নাম হতে তার অংশ ভোগ করে। (এর ফলে সে সকল গোনাহ হতে পবিত্র হয়ে যায়।)
(তবারানী, বায়হাকী। মুনযিরী (র) বলেছেন, আহমাদ (র)-এর সূত্রে দূষণীয় কিছু নেই।)
(তবারানী, বায়হাকী। মুনযিরী (র) বলেছেন, আহমাদ (র)-এর সূত্রে দূষণীয় কিছু নেই।)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
باب ما جاء في الحمى وعلاجها
عن أبى أمامة عن النبى صلى الله عليه وسلم قال الحمى من كير جهنم (7) فما أصاب المؤمن منها كان حظه (8) من النار