মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
হাদীস নং: ৫৯
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
পরিচ্ছেদ: জ্বর ও তার চিকিৎসা।
৫৯। জাবির ইবন আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, জ্বর নবী (ﷺ)-এর নিকট অনুমতি চাইলে তিনি বললেন, সে কে? জ্বর বলল, আমি উম্মু মিলদাম (জ্বরের উপনাম)। বর্ণনাকারী বলেন, তখন তিনি তাকে কুবাবাসীদের নিকট যাওয়ার জন্য নির্দেশ দিলেন। এরপর তারা যে কী জ্বরে আক্রান্ত হল তা আল্লাহ তা'আলাই জানেন। ফলে তারা রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এ সম্বন্ধে অভিযোগ করল। তিনি বললেন, তোমরা কী চাও? যদি তোমরা ইচ্ছা কর, তবে আমি তোমাদের জন্য আল্লাহর নিকট দু'আ করব, তাহলে তিনি এটা তোমাদের হতে সরিয়ে নিবেন আর যদি ইচ্ছা কর যে, এটা তোমাদের জন্য (গোনাহ থেকে) পবিত্রতার কারণ হোক, তবে এটা কামনা করতে পার। তারা বলল, ইয়া রাসূলাল্লাহ! এরূপ হবে? তিনি বললেন, হ্যাঁ। তারা বলল, তবে এটাকে আপন অবস্থায় ছেড়ে দিন।
(হাদীসটি অন্যত্র পাওয়া যায়নি। এর সনদ হাসান।)
(হাদীসটি অন্যত্র পাওয়া যায়নি। এর সনদ হাসান।)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
باب ما جاء في الحمى وعلاجها
عن جابر بن عبد الله قال استأذنت الحمى على النبى صلى الله عليه وسلم فقال من هذه؟ قالت أم ملدم (10) قال فأمر بها إلى أهل قباء (11) فلقوا منها ما يعلم الله فأتوه فشكو ذلك إليه، فقال ماشئتم، إن شئتم أن أدعوا الله لكم فيكشفها عنكم، وإن شئتم أن تكون لكم طهورا (1) قالوا يا رسول الله أو تفعل؟ قال نعم، قالوا فدعها