মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়

হাদীস নং: ৫৬
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
পরিচ্ছেদ: জ্বর ও তার চিকিৎসা।
৫৬। রাফি' ইবন খাদীজ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি জ্বর জাহান্নামের উত্তাপ।
(অন্য বর্ণনায় : فَوْرِ جَهَنَّمَ এর স্থলে مِنْ فَيْحٍ جَهَنَّمَ অথ্যাৎ জাহান্নামের উত্তাপ হতে উৎপন্ন) সুতরাং তোমরা পানি দ্বারা এটাকে শীতল করবে।
(বুখারী, মুসলিম, তিরমিযী, ইবন মাজাহ)
আবু বাশীর আনসারী (রা) সূত্রে নবী (ﷺ) থেকে অনুরূপ বর্ণনা রয়েছে।
হাদীসটি হায়ছামী (র) বর্ণনা করে বলেছেন, এটা আহমাদ ও তবারানী বর্ণনা করেছেন। এর সনদে একজন বর্ণনাকারীর নাম উল্লেখ করা হয়নি। এ ছাড়া অন্যান্য বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
باب ما جاء في الحمى وعلاجها
عن رافع بن خديج (3) قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الحمى فور (4) جهنم (وفى لفظ من فور جهنم) فأبردوها بالماء
(وعن أبى بشير الأنصارى) (5) عن النبى صلى الله بمثله
tahqiqতাহকীক:তাহকীক চলমান