মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
হাদীস নং: ৫৭
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
পরিচ্ছেদ: জ্বর ও তার চিকিৎসা।
৫৭। আবূ জামরা (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ইবনে আব্বাস এর নিকট আসতাম। তারপর কয়েকদিন আসতে পারলাম না তখন তিনি জিজ্ঞেস করলেন কিসে তোমাকে বিরত রেখেছে? আমি বললাম, জ্বর। তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, নিশ্চয় জ্বর জাহান্নামের তাপ হতে সৃষ্ট। সুতরাং তোমরা যমযমের পানি দ্বারা এটাকে শীতল কর।
(বুখারী)
(বুখারী)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
باب ما جاء في الحمى وعلاجها
عن أبى جمرة (6) قال كنت ادفع الناس عن ابن عباس رضى الله عنهما فاحتبست أياماً فقال ما حبسك؟ قلت الحمى، قال إن رسول الله صلى الله عليه وسلم قال إن الحمى من فيح جهنم فابردوها بماء زمزم