মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পানীয় অধ্যায়
হাদীস নং: ৭৪
পানীয় অধ্যায়
পরিচ্ছেদ: যে সব পাত্রে নাবীয তৈরী করা নিষেধ এবং এ বিধান রহিত হওয়া প্রসঙ্গ।
৭৪। যাযান (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ইবন উমর (রা)-কে বললাম রাসূলুল্লাহ (ﷺ) যে সারারাত সব পাত্র ব্যবহার করতে নিষেধ করেছেন, সেগুলো সম্বন্ধে আমাদেরকে সংবাদ দিন এবং আমাদের ভাষায় ব্যাখ্যা করুন। কেননা, আমাদের ভাষা আপনাদের ভাষা হতে ভিন্নরকম। তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) 'হানতাম' নিষেধ করেছেন। হানতাম হল, মটকা এবং 'মুযাফফাত' নিষেধ করেছেন। মুযাফফাত হল, আলকাতরাযুক্ত পাত্র। এবং তিনি 'দুব্বা' নিষেধ করেছেন। সেটা হল, কদুর খোলস। এবং তিনি 'নাকীর' নিষেধ করেছেন। এটা হল, খেজুর গাছের গোড়া, যার ভেতরের অংশ ফেলে দিয়ে পাত্র তৈরী করা হয়। তিনি বললেন, তবে কোন পাত্র দ্বারা পান করতে আমাদেরকে নির্দেশ করেন? ইবন উমর (রা) বললেন, মশক (চামড়ার পাত্র)। বর্ণনাকারী মুহাম্মদ (র) বলেন, এবং তিনি আমাদেরকে মশকে নাবীয তৈরী করতে নির্দেশ দিয়েছেন।
(মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিযী, বায়হাকী)
(মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিযী, বায়হাকী)
كتاب الأشربة
باب الأوعية المنهى عن الانتباذ فيها ونسخ تحريم ذلك
عن زاذان (6) قال قلت لابن عمر أخبرنى ما نهى عنه رسول الله صلى الله عليه وسلم من الأوعية وفسره لنا بلغتنا فان لنا لغة سوى لغتكم قال نهى عن الحنتم وهو الجر (7) ونهى عن المزفت (8) وهو المقيّر ونهى عن الدّباء (9) وهو القرع ونهى عن النقير (10) وهى النخلة تنقر نقرًا وتنسج نسجًا (11) قال ففيم تأمرنا أن نشرب؟ قال الأسقية (12) قال محمد وأمر أن ننبذ في الأسقية