মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

ইদ্দাত অধ্যায়

হাদীস নং: ১৮
ইদ্দাত অধ্যায়
পরিচ্ছেদ: বায়েন তালাকপ্রাপ্তা নারীর খোরপোষ, বাসস্থান এবং প্রয়োজনের সময় বাইরে যাওয়া প্রসঙ্গে।
১৮। আবূ সালামা ইবন আবদির রহমাদন (র) থেকে বর্ণিত যে, ফাতিমা বিনতে কায়স (রা) তাকে সংবাদ দিয়েছেন যে, তিনি 'আবু 'আমর ইবন হাফস ইবন মুগীরা এর স্ত্রী ছিলেন। সে তাকে সর্বশেষ তৃতীয় তালাক দেয়। তিনি বলেন যে, তিনি নবী (ﷺ)-এর নিকট এসে নিজ ঘর থেকে বের হওয়া সম্বন্ধে জিজ্ঞাসা করলেন। নবী (ﷺ) তাকে ইবন উম্মে মাকতুম (রা) যিনি অন্ধ ছিলেন-এর ঘরে গিয়ে বসবাস করতে নির্দেশ দেন। কিন্তু মারওয়ান ফাতিমা (রা) কর্তৃক বর্ণিত তালাকপ্রাপ্তা মহিলার নিজ গৃহ থেকে বাইরে বের হওয়া সম্পর্কিত বিধান অস্বীকার করল।
(মুসলিম, নাসাঈ, ইবন মাজাহ, বায়হাকী)
كتاب العدد
باب ما جاء في نفقة المبتوتة وسكناها وخروجها الحاجة
عن أبي سلمة ابن عبد الرحمن أن فاطمة بنت قيس أخبرته أنها كانت تحت أبي عمرو بن حفص بن المغيرة فطلقها آخر ثلاث تطليقات فزعمت أنها جاءت إلى النبي صلى الله عليه وسلم فاستفتته في خروجها من بيتها فأمرها أن تنتقل إلى بيت ابن مكتوم الأعمى، فأبى مروان إلا أن يتهم حديث فاطمة في خروج المطلقة من بيتها وزعم عروة قال فأنكرت ذلك عائشة على فاطمة
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ১৮ | মুসলিম বাংলা