মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
ইদ্দাত অধ্যায়
হাদীস নং: ১৯
ইদ্দাত অধ্যায়
পরিচ্ছেদ: বায়েন তালাকপ্রাপ্তা নারীর খোরপোষ, বাসস্থান এবং প্রয়োজনের সময় বাইরে যাওয়া প্রসঙ্গে।
১৯। জাবির ইবন আবদিল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার খালাকে তালাক দেওয়া হলে তিনি তার খেজুর গাছ থেকে ফল কুড়াতে চাইলেন। তখন এক ব্যক্তি তাকে ঘর থেকে বের হওয়ার ব্যাপারে ধমকাল। তিনি নবী (ﷺ)-এর নিকট আসলেন। তিনি বললেন, হ্যাঁ, তুমি তোমার গাছের ফল পার, হয়ত তুমি তা সদাকা করবে অথবা এর দ্বারা কোন কল্যাণজনক কাজ করবে।
(মুসলিম, আবূ দাউদ, নাসাই, ইবন মাজাহ, বায়হাকী)
(মুসলিম, আবূ দাউদ, নাসাই, ইবন মাজাহ, বায়হাকী)
كتاب العدد
باب ما جاء في نفقة المبتوتة وسكناها وخروجها الحاجة
عن جابر بن عبد الله قال طلقت خالتي فأرادت أن تجد نخلها فزجرها رجل أن تخرج فأتت النبي صلى الله عليه وسلم فقال بلى، فجدي نخلك فإنك عسى أن تصدقي أو تفعلي معروفًا