মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
ইদ্দাত অধ্যায়
হাদীস নং: ৪
ইদ্দাত অধ্যায়
পরিচ্ছেদ: গর্ভবতী মহিলার ইদ্দাতকাল সন্তান প্রসব পর্যন্ত- সে তালাক প্রাপ্তা হোক বা তার স্বামী মারা যাক। কেননা, আল্লাহ তা'আলা বলেছেন, 'গর্ভবতী নারীদের ইদ্দাতকাল সন্তান প্রসব পর্যন্ত।’
৪। আবু সালামা ইবন আবদির রহমান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি সুবায়'আ বিনত আবূ বারযা আসলামী (রা)-এর নিকট উপস্থিত হয়ে তাকে তার ঘটনা সম্বন্ধে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, আমি সা'দ ইবন খাওলা (রা)-এর বিবাহাধীন ছিলাম। তার ইনতিকাল হয়ে গেল। তারপর দু'ই মাস গত হলে আমি সন্তান প্রসব করি। তখন বনূ আবদুদ্দার গোত্রের আবু সানাবিল ইবন বা'কাক (রা) আমাকে বিয়ের প্রস্তাব দেয়। আমি বিয়ের জন্য তৈরী হলাম। তখন আমার এক দেবর আমার নিকট উপস্থিত হল। আমি তখন খেযাব দিয়ে প্রস্তুত হয়ে ছিলাম। সে বলল, হে সুবায়'আ! তুমি কী চাও? তিনি বললেন, আমি বিয়ে করতে চাই। সে বলল, আল্লাহর শপথ! তুমি বিয়ে করতে পারবে না; যাবত না তুমি চার মাস দশদিন ইদ্দাত পালন করবে। তারপর আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এসে এ সম্বন্ধ জিজ্ঞাসা করলে তিনি বললেন, তুমি হালাল হয়ে গেছ। এখন বিয়ে করতে পারবে।
(বুখারী, মুসলিম, আবূ দাউদ, নাসাঈ)
(বুখারী, মুসলিম, আবূ দাউদ, নাসাঈ)
كتاب العدد
كتاب العدد
باب أن عدة الحامل بوضع الحمل سواء كانت مطلقة أو متوفى عنها لقول الله عز وجل {وألات الأحمال أجلهن أن يضعن حملهن}
باب أن عدة الحامل بوضع الحمل سواء كانت مطلقة أو متوفى عنها لقول الله عز وجل {وألات الأحمال أجلهن أن يضعن حملهن}
عن أبي سلمة بن عبد الرحمن قال دخلت على سبيعة بنت أبي برزة الأسلمية فسألتها عن أمرها فقالت كنت عند سعد بن خولة فتوفي عني فلم أمكث إلا شهرين حتى وضعت قالت فخطبني أبو السنابل بن بعكك أخو بني عبد الدار فتأهبت للنكاح، قالت فدخل علي حموي وقد اختضبت وتهيأت، فقال ماذا تريدين يا سبيعة؟ قالت فقلت أريد أن أتزوج، قال والله مالك من زوج حتى تعتدين أربعة أشهر وعشرا، قالت فجئت رسول الله صلى الله عليه وسلم فذكرت ذلك له فقال صلى الله عليه وسلم قد حللت فتزوجي