মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

ইদ্দাত অধ্যায়

হাদীস নং:
ইদ্দাত অধ্যায়
পরিচ্ছেদ: গর্ভবতী মহিলার ইদ্দাতকাল সন্তান প্রসব পর্যন্ত- সে তালাক প্রাপ্তা হোক বা তার স্বামী মারা যাক। কেননা, আল্লাহ তা'আলা বলেছেন, 'গর্ভবতী নারীদের ইদ্দাতকাল সন্তান প্রসব পর্যন্ত।’
৩। আসওয়াদ (র) সূত্রে আবূ সানাবিল ইবন বা'কাক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, সুবায়'আ বিনত হারিস (রা)-এর স্বামীর মৃত্যুর পর তেইশ রাত অথবা পঁচিশ রাত অতীত হলে সে সন্তান প্রসব করে। তারপর সে (নিফাস হতে) পবিত্র হয়ে বিয়ের জন্য সাজসজ্জা করতে শুরু করে। তখন আবূ সানাবিল তাতে আপাত্তি জানায়। নবী (ﷺ)-এর নিকট এটা ব্যক্ত করলে তিনি বললেন, সে চাইলে তা করতে পারে। কেননা, তার ইদ্দাত পূর্ণ হয়েছে।
(নাসাঈ, তিরমিযী, ইবন মাজাহ। তিরমিযী (র) বলেছেন, হাদীসটি মাশহুর ও গারীব।)
كتاب العدد
كتاب العدد

باب أن عدة الحامل بوضع الحمل سواء كانت مطلقة أو متوفى عنها لقول الله عز وجل {وألات الأحمال أجلهن أن يضعن حملهن}
عن الأسود عن أبي السنابل بن بعكك قال وضعت سبيعة بنت الحارث بعد وفاة زوجها بثلاث وعشرين أو خمس وعشرين ليلة فلما تعلت تشوفت للنكاح فأنكر ذلك عليها وذكر ذلك للنبي صلى الله عليه وسلم فقال إن تفعل فقد حل أجلها
tahqiqতাহকীক:তাহকীক চলমান