মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

ইদ্দাত অধ্যায়

হাদীস নং:
ইদ্দাত অধ্যায়
পরিচ্ছেদ: গর্ভবতী মহিলার ইদ্দাতকাল সন্তান প্রসব পর্যন্ত- সে তালাক প্রাপ্তা হোক বা তার স্বামী মারা যাক। কেননা, আল্লাহ তা'আলা বলেছেন, 'গর্ভবতী নারীদের ইদ্দাতকাল সন্তান প্রসব পর্যন্ত।’
২। আবদুল্লাহ ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, সুবায়'আ বিনত হারিস (রা)-এর স্বামীর মৃত্যুর পর পনের রাত অতীত হলে সে সন্তান প্রসব করে। এরপর আবু সানাবিল তার নিকট গিয়ে বলল, বোধ হয় আপনি মনে মনে বিয়ের কথা ভাবছেন। আপনি এটা পারবেন না; যাবত না (দুই মেয়াদের) দীর্ঘতমটি অতীত হয়। উম্মু সালামা (রা) রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট উপস্থিত হয়ে আবূ সানাবিল যা বলেছে সে সম্বন্ধে তাকে সংবাদ দিলাম। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আবূ সানাবিল ঠিক বলে নি। যদি তোমার পছন্দের কেউ আসে (অন্য শব্দে: যদি তোমার সম পর্যায়ের কেউ আসে) তবে তাকে আমার নিকট নিয়ে আসবে অথবা বললেন, তবে আমাকে জানাবে। এরপর তিনি তাকে সংবাদ দিলেন যে, তার ইদ্দাত পূর্ণ হয়ে গেছে।
(হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। হায়ছামী (র) বলেছেন, হাদীসটির বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب العدد
كتاب العدد

باب أن عدة الحامل بوضع الحمل سواء كانت مطلقة أو متوفى عنها لقول الله عز وجل {وألات الأحمال أجلهن أن يضعن حملهن}
عن عبد الله بن مسعود أن سبيعة بنت الحارث وضعت حملها بعد وفاة زوجها بخمس عشرة ليلة فدخل عليها أبو السنابل فقال كأنك تحدثين نفسك بالباءة مالك ذلك حتى ينقضي أبعد الأجلين فانطلقت إلى رسول الله صلى الله عليه وسلم فأخبرته بما قال أبو السنابل فقال رسول الله صلى الله عليه وسلم كذب أبو السنابل، إذا أتاك أحد ترضينه (وفي لفظ إذا أتاك كفؤ) فأتيني به أو قال فأنبئيني به فأخبرها أن عدتها قد انقضت
tahqiqতাহকীক:তাহকীক চলমান